1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdalamgirhossen721@gmail.com : news :
বাঞ্ছারামপুর পাইকারচর  ঈদে নামাজে এলাকাবাসীর মাঝে সাবেক এমপি প্রার্থী মোঃ মহসিন। - deshjurebancharampurtv
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুর পাইকারচর  ঈদে নামাজে এলাকাবাসীর মাঝে সাবেক এমপি প্রার্থী মোঃ মহসিন।

মোহাম্মদ রোমন হায়দার
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৫ Time View
Spread the love

বাঞ্ছারামপুর পাইকারচর  ঈদে নামাজে এলাকাবাসীর মাঝে সাবেক এমপি প্রার্থী মোঃ মহসিন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক এমপি প্রার্থী জননেতা মোঃ মহসিন নিজ এলাকা ১১ নং ছলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে ঈদ উদযাপন করেন। ঈদের দিন সকাল থেকেই তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় শেষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি গ্রামবাসীর খোঁজখবর নেন এবং দেশ, জাতি ও বাঞ্ছারামপুরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায় তাকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ মহসিন সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। তাই ঈদের দিনে তাকে কাছে পেয়ে এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। অনেকেই বলেন, “আমরা একজন মাটি ও মানুষের নেতা পেয়েছি, যিনি বাঞ্ছারামপুরের মানুষের হৃদয়ে গেঁথে গেছেন।”

এদিকে ঈদ উপলক্ষে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের মতে, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ও আন্তরিক আচরণের কারণেই মোঃ মহসিন দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com