
আরাফাতের ময়দানে হারিয়ে গেলেন বাংলাদেশি হাজী, উদ্বিগ্ন পরিবার
পবিত্র হজ্ব পালন করতে গিয়ে সৌদি আরবের আরাফাত ময়দান থেকে এক বাংলাদেশি নারী হাজী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, হজের আনুষ্ঠানিকতা পালনের সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে তিনি স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট হজ্ব ক্যাম্প কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
নিখোঁজ হাজীর ক্যাম্প সংক্রান্ত তথ্য অনুযায়ী, তার মোয়াল্লেম নম্বর ৩০২, জোন নম্বর ৫, ক্যাম্প নম্বর ৬, রোড নম্বর ৫২৪ এবং তাবু নম্বর H-4।

তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সৌদি আরবে অবস্থানরত হেলাল ভাইয়ের নম্বর 0561302564-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। এছাড়া ইমু নম্বর 01711669009 (নুরে আলম বাবু) এবং বাংলাদেশে অ্যাডভোকেট তারেকুল আলম রাসেল 01715906153 ও 01912946808 নম্বরেও যোগাযোগ করা যাবে।
পরিবারের আশা, দ্রুতই নিখোঁজ হাজীর সন্ধান মিলবে এবং তিনি সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসবেন।
Leave a Reply