
গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত মোঃ শামিম শিবলী
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলনের সংগঠক ও উপজেলা সমন্বয়ক, বাঞ্ছারামপুর
পৌরসভার কৃতী সন্তান মোঃ শামিম শিবলী গণসংহতি আন্দোলন (GSA)-এর জাতীয় পরিষদের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে বাঞ্ছারামপুর উপজেলার রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গণমানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিক মহলে তিনি একজন পরিচিত ও সক্রিয় সংগঠক হিসেবে সমাদৃত। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জোনায়েদ আব্দুল রহিম সাকির আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, জাতীয় পরিষদের সদস্য হিসেবে মোঃ শামিম শিবলী বাঞ্ছারামপুরসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
এদিকে তাঁর এই অর্জনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply