1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdalamgirhossen721@gmail.com : news :
ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন - deshjurebancharampurtv
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৩ Time View
Spread the love

ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া (নাসিরনগর) প্রতিনিধি | মোঃ সোবেল মিয়া

আসন্ন ১৩নং ধরমন্ডল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন জনসমাগমস্থলে এখন নির্বাচনী আলোচনা চলছে জোরেশোরে। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরছে একটি নাম—মোঃ ফরহাদ হোসেন।
যুবদলের রাজপথের লড়াকু কর্মী, সদালাপী ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের অধিকার আদায়, বিভিন্ন সমস্যা সমাধান এবং এলাকার উন্নয়নে তার ধারাবাহিক সম্পৃক্ততা তাকে স্থানীয় জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার যেকোনো সমস্যা, অন্যায়-অবিচার কিংবা বৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার থেকেছেন। করোনাকালীন সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। এ কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় ভোটারদের অনেকেই জানান, এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি জনগণের দুঃখ-কষ্ট বুঝবেন এবং সবসময় মানুষের পাশে থাকবেন। তাদের মতে, ফরহাদ হোসেন সেই যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি ধারণ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ১৩নং ধরমন্ডল ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যেতে চাই।”
দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন তার সমর্থকরা। এখন দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা তাদের আস্থা ও সমর্থনের রায় কার পক্ষে প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com