1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdalamgirhossen721@gmail.com : news :
বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - deshjurebancharampurtv
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোহাম্মদ রোমন হায়দার
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৯০ Time View
Spread the love

বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদ উৎসব উপলক্ষে এক প্রীতি নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে ঘিরে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব নূরমোহাম্মদ লন্ডনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল মোমেন (বি এ)।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা হাবিব, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল হক রাব্বি, মির্জা নাছির, মোঃ নুরুল ইসলাম, টিপন মোল্লা, মোঃ পিয়াস, বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী কাজী মুসা, অন্তর আলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল মোমেন (বি এ) বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে মোবাইল ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। যুব সমাজ এগিয়ে এলে সমাজ থেকে অপরাধ ও মাদক অনেকাংশে কমে যাবে।”


আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং ঈদের আনন্দ সবাইকে সঙ্গে নিয়ে উদযাপনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। খেলায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com