
ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের মাঝের সড়ক দ্রুত সংস্কারের দাবি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা এর ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের মাঝামাঝি সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি স্থানীয় জনগণের চলাচলের একমাত্র ভরসা হলেও অতিবৃষ্টির কারণে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে সরকারি সহযোগিতায় ইউপি সদস্য সুমন মেম্বার, ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং প্রবাসী কল্যাণের সহায়তায় একাধিকবার রাস্তাটি সংস্কার করা হয়েছিল। তবে টানা বৃষ্টি ও ভারী যান চলাচলের কারণে বর্তমানে রাস্তাটির অবস্থা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এবং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে সড়কটি সংস্কার করা হোক। তারা মনে করেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বেড়ে যাবে।
Leave a Reply